মাধবপুরে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত August 5, 2025
মাধবপুরে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের মাধবপুরে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গত ৩ আগস্ট আনুমানিক দুপুর ২টায় জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেলঘর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মাধবপুর থানার মামলা {(নং ০৪, তারিখ ০২/০৮/২০২৫, ধারা ৭/৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩)} মূলে পবিত্র কুমার দাস (২৮, পিতা দীনেশ দাস, জগদীশপুর, মাধবপুর, হবিগঞ্জ) নামে এই আসামিকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।