মহানগরীতে চোলাই মদ গাঁজা ও মোবাইল ফোনসহ ৬ জন গ্রেফতার

প্রকাশিত December 5, 2025
মহানগরীতে চোলাই মদ গাঁজা ও মোবাইল ফোনসহ ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে টাস্কফোর্সের অভিযানে ১৯৩ লিটার চোলাই মদ, ২ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও ১৫টি নতুন-পুরাতন মোবাইল ফোনসহ ৬ জন গ্রেফতার হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর/২০ অগ্রহায়ণ) রাত আড়াইটা থেকে টানা ৩ ঘণ্টা কাষ্টঘর এলাকায় পরিচালিত অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ, ৩৪ বীর, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব-৯ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশগ্রহণ করেন।
গ্রেফতারকৃতরা হলো বিশাল (২৩, পিতা মৃত গামা, কাষ্টঘর সুইপার কলোনি, সিলেট), আকাশ (২৩, পিতা চুনিলাল রায়, টিলারগাঁও, জালালাবাদ, সিলেট), সুব্রত (২১, পিতা সুরুজলাল, কাষ্টঘর সুইপার কলোনি, সিলেট), রাজা (২০, পিতা শুভলাল, কাষ্টঘর সুইপার কলোনি, সিলেট), করণলাল (২২, পিতা মৃত দুলাললাল, কাষ্টঘর সুইপার কলোনি, সিলেট) ও শান্তি লাল (৪০, স্বামী সুরুজ লাল, কাষ্টঘর সুইপার কলোনি, সিলেট)।
শান্তি লালের বিরুদ্ধে ১টি সাজা পরোয়ানাসহ ৪টি পরোয়ানা রয়েছে বলে সিলেট মহানগর পুলিশের তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।