দেশে বিমানবন্দরে হয়রানি বন্ধের দাবি যুক্তরাজ্য প্রবাসীদের

প্রকাশিত March 16, 2026
দেশে বিমানবন্দরে হয়রানি বন্ধের দাবি যুক্তরাজ্য প্রবাসীদের

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে গত ১২ মার্চ পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে এবং জয়েন্ট কনভেনর সৈয়দ সায়েম করিম ও আব্দুল বাসিত রফির যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পেট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড হাসানাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মেদ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পেট্রন কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, মেম্বার সেক্রেটারি ড এম মুজিবুর রহমান, জয়েন্ট কনভেনর জামাল হোসেন, সাবেক সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, বিশিষ্ট সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব, মাওলানা আব্দুল কাদের সালেহ, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, টিভি টুয়ান্টি ফোর চেয়ারম্যান মো মাসুদুর রহমান, সেফ অনলাইনের প্রতিষ্ঠাতা আব্দুল মুমিন ছালিক, দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরসের সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফার, মেডিক্যাল এসোসিয়েশনের সাবেক সভাপতি ড আলাউদ্দিন আহমেদ, ড আজমল চৌধুরী, ব্যারিস্টার মোহাম্মদ শহীদ, ব‍্যারিস্টার মাহবুবুর রহমান, কবি মুজিবুল হক মনি, ট্রেভেলস ব্যবসায়ী লুতফুর রহমান সায়েদ, কমিউনিটি ব্যক্তিত্ব আজম আলী, একাউন্টেন্ট আবু তাহের ও আব্দুর রব।
এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা রফিক আহমদ, শেখ নূরুল ইসলাম, মোক্তার আলী, হেলেন ইসলাম, মুন কুরেশী, মুজিবুর রহমান, গিয়াস উদ্দিন, আব্দুর রহিম রনজু, শাহ শাফি, আসমা মতিন, হেনা বেগম, আব্দুল মালিক, আবুল কালাম আজাদ, কদর উদ্দিন, আজম আলী, আহমেদ সাদিক ও ওয়াহিদ আলীসহ বিভিন্ন রিজিওনাল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এখনো পূর্ণাতা পায়নি। সকল এয়ারলাইনসের ফ্লাইট চালুর মাধ্যমে এটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। সেই সাথে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে।
ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর ঐক্য, বাংলাদেশের অগ্রগতি ও কমিউনিটির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী।
সংবাদ বিজ্ঞপ্তি