ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত ৪ শতাধিক ডেলিগেটস, অতিথি, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ অক্টোবর পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে সংগঠনের ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং সংগঠক হেলেন ইসলাম ও মোহাম্মদ তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেট্রন ড হাসনাত এম হোসেন এমবিই ও কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এসের ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্টের চেয়ারম্যান হারুনুর রশিদ, কমিউনিটি লিডার নূরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফি ও সৈয়দ সায়েম করিম। এছাড়াও ১০টি রিজিওনাল ও ৮টি শাখা কমিটির নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
সম্মেলনের ২য় অধিবেশনে সংগঠনের ২০২৬-২৮ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর প্রেসিডেন্ট, আশরাফ মিয়া জেনারেল সেক্রেটারি ও হেলেন ইসলাম ট্রেজারার নির্বাচিত হন।
সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ নামে একটি
ম্যাগাজিন প্রকাশ করা হয় ।
সম্মেলনে বক্তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজ সহ বিদেশী সব এয়ারলাইনের ফ্লাইট চালু, বিমানের ভাড়া হ্রাস , শাহজালাল বিমানবন্দরের ট্রলি সংকট দূরীকরণ ও যাত্রী হয়রানি বন্ধ, সিলেট-ঢাক ছয়লেনের কাজ দ্রুত সম্পন্ন সহ সিলেটবাসীর বিভিন্ন ন্যায় সঙ্গত দাবি-দাওয়া তুলে ধরেন ।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহনূর আহমদ খান, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলার এ কে এম হেলাল, কাউন্সিলার গুলজার আহমদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি