বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ান (২৮ বর্ডারগার্ড) তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ গরু আটক করেছে।
শনিবার (২ আগস্ট/১৮শ্রাবণ) ভোরে বিজিবির বীরেন্দ্রনগর বিওপির টহল দল কচুয়াছড়া নামক স্থান হতে মালিকবিহীন একটি স্টিলবডি ইঞ্জিনচালিত নৌকা সহ ১৮টি ভারতীয় অবৈধ গরু আটক করে। এসব গরুর সিজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। প্রায় একই সময়ে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির টহল দল ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের আরও ১৪টি ভারতীয় অবৈধ গরু করে।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড অধিনায়ক লে কর্নেল এ. কে. এম. জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় চোরাকারবারীদের যেকোন ধরনের অতৎপরতা রোধে টহল জোরদার রয়েছে।