জগন্নাথপুরে ভিটামাটি হারানো গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশিত April 6, 2019
জগন্নাথপুরে ভিটামাটি হারানো গ্রামবাসীর মানববন্ধন

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রামে খাল খননে ভিটামাটি হারানো আছিমপুর গ্রামবাসী পুনর্বাসন দাবিতে মানববন্ধন করেছেন।
শনিবার সকালে খালের পাড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ছাত্রনেতা রিপন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, আরশ আলী, সিতাব আলী, গৌছ আলী, আব্দুর জলিল, আব্দুল জলিল জমাদার, কবির মিয়া, ধন মিয়া, সাজন মিয়া, বশর মিয়া, মতিন মিয়া, কাউছার মিয়া, আলফু মিয়া ও মুনসুর আলী।
এ কর্মসূচি পালনের আগে ৩ এপ্রিল জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গ্রামের শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত স্মারকলিপি দেয়া হয়।