গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির দু’দিনের কর্মসূচি

প্রকাশিত August 4, 2025
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির দু’দিনের কর্মসূচি

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (৫ আগস্ট) জেলা বিএনপির আওতাধীন ১৮টি উপজেলা ও পৌরসভা শাখার নিজস্ব ব্যবস্থাপনায় ও স্থানীয় বাস্তবতা অনুযায়ী বিজয় মিছিল অনুষ্ঠিত হবে।
এছাড়া বুধবার (৬ আগস্ট) সিলেট জেলা ও মহানগর বিএনপির সরাসরি ব্যবস্থাপনায় মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বের করা হবে ছাত্র–জনতার বিজয় মিছিল। এ কর্মসূচিতে জেলার আওতাধীন ১৮টি উপজেলা ও পৌর শাখার সক্রিয় উপস্থিতি ও সুশৃঙ্খল অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ গণতন্ত্রকামী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।–সংবাদ বিজ্ঞপ্তি