যুক্তরাজ্যের নিউপোর্ট শহরে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ সম্পন্ন

প্রকাশিত November 1, 2026
যুক্তরাজ্যের নিউপোর্ট শহরে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ সম্পন্ন

বদরুল হক মনসুর, কার্ডিফ, ইউকে : যুক্তরাজ্যের ওয়েলসের নিউপোর্ট শহরের মেলোনিয়াম সেন্টারে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ গত ৩০ অক্টোবর শেষ হয়েছে।
ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ৪০টি দল এতে অংশগ্রহণ করে।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ক্রীড়া সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী মাবস নূরের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, নিউপোর্টের কাউন্সিলার সাহেদ আদনান, ওয়েলস এন্টারপ্রাইজ অ্যান্ড ডাইভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা রাজমা বেগম, কিড কেয়ার ফর ইউর প্রতিষ্ঠাতা রুসনা বেগম, কিডফুডস ও মাস বাজারের প্রতিষ্ঠাতা সামসুন নাহার খোলি, কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের বোর্ড পরিচালক জিতু মিয়া, নিউপোর্ট মহিলা সংগঠনের সভাপতি আনোয়ারা বেগম, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক রকিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মুখতার আহমেদ, সৈয়দ কাহের, শাহজাহান তালুকদার শাওন, এনামুল হোসেন সুয়েব ও আজম সবুজ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সায়েম চৌধুরী, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, ফখরুল ইসলাম, রুহুল আমিন, ফয়সল রহমান, সায়দুল ইসলাম, আদিল হুসেইন, কামিল আহমেদ, নাজমুল ইসলাম, ফখরুল ইসলাম, মাসুম কামালি, আতিকুল ইসলাম, সাজেল আহমেদ ও বদরুল ইসলাম রিপন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
টুর্নামেন্ট আয়োজনে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের সঙ্গে বিশেষ সহযোগিতা করে সাউথওয়েস্ট অ্যান্ড ওয়েলস ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইউকে।
টুর্নামেন্টের ডিডি বিভাগে নিউপোর্ট ও উইল্টশায়ারের সাঈদ ও সুফি জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্রিস্টল ও প্লাইমাউথের নূর ও মুহিত জুটি রানার্স-আপ হয়।
ইই বিভাগে প্লাইমাউথের নাহিদ ও রানা জুটি চ্যাম্পিয়ন এবং রস ও মনজু জুটি রানার্স-আপ হয়।