বালাগঞ্জ প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়বে দেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলায় নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর/১৬ কার্তিক) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, বিভাগীয় যুব পদক প্রাপ্ত শাহাব উদ্দিন শাহিন, সমাজসেবক মাসুক মিয়া ও সংগঠক মোহাম্মদ আলী। পরিচালনায় ছিলেন যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো মিজানুর রহমান। যুব প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারহানা আক্তার তান্নি, নোমান আহমদ ও মোহন আলী।
আলোচনা সভায় বক্তাগণ মাদকমুক্ত সমাজ গঠন, বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা সৃষ্টিতে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।