বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওর নিয়ে বিরোধের জের ধরে কৃষক ছরকুম আলী দয়াল ও স্কুলছাত্র সুমেল আহমদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিশেষ ট্রাইবুনালে বিচারের দাবিতে সিলেটে মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন এবং চাউলধনী হাওর রক্ষা পরিষদ ইউকের উদ্যোগে মহানগরীর ক্বিনব্রিজ এলাকা থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ভবনের সামনে মানববন্ধনে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, চাউলধনী হাওর রক্ষা ও কৃষক বাঁচাও আন্দোলনের আহবায়ক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম, ইউনিয়ন পরিষদ মেম্বার সামছুদ্দিন, আনোয়ার হোসেন ধন মিয়া, আব্দুল মজির মেম্বার, নজির উদ্দিন, মাওলানা ছমির উদ্দিন ও ইব্রাহিম আলী সিজিল।
বক্তারা কৃষক ছরকুম আলী দয়াল ও স্কুলছাত্র সুমেল আহমদের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।