রাজনগরের টেংরায় ছড়া সংস্কার দাবিতে কৃষকদের মানববন্ধন

প্রকাশিত October 11, 2021
রাজনগরের টেংরায় ছড়া সংস্কার দাবিতে কৃষকদের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আখালীছড়া সংস্কার ও খননের দাবিতে ৭ নম্বর ওয়ার্ড এলাকাবাসী মানববন্ধন করেছেন।
সোমবার দুপুরে কাছারি এলাকায় প্রায় দেড় হাজার একর জমির ধান আখালীছড়ার জলাবদ্ধতার কারণে নষ্ট হওয়ার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।
রাউবাড়ি গ্রামের ফরিদ মিয়ার সভাপতিত্বে এত বক্তব্য রাখেন, গনি মিয়া, মো সুন্দর আলী, জমির মিয়া, করমুছ মিয়া, জতির মিয়া, বওয়ার মিয়া, মালিক মিয়া, ছালিক মিয়া, ময়না মিয়া, আতা মিয়া, আলমগীর, ওয়াসিদ মিয়া, রফিক মিয়া, আলাদ মিয়া ও রমজান মিয়া।
বক্তারা বলেন, আখালীছড়া এই এলাকার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই ছড়ার জলাবদ্ধতার কারণে ১২টি বিলের এই বিপুল পরিমাণ জমির ধান প্রতিবছর নষ্ট হয়ে যায়।
তারা জানান, প্রায় ২০ বছর আগে আখালীছড়া একবার নামমাত্র সংস্কার করা হয়েছিল। এই ছড়াতে লংলা, লুয়াইউনি, কাজলধারা ও সোনাতোল বাগানের পানি এসে পড়ে।
বক্তারা অভিযোগ করেন, টেংরাবাজার এলাকায় আখালীছড়া প্রভাবশালীদের দখলে থাকায় পানি সুষ্ঠুভাবে নিষ্কাশিত হতে পারেনা বলেই বছর বছর শত শত কৃষকের স্বপ্ন ভেঙে খান খান হয়।