শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব আগামী ২ জুন সিলেট মহানগরীর করেরপাড়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে শুরু হবে।
দুদিনব্যাপী উৎসবের অনুষ্ঠানসূচিতে রয়েছে, প্রথমদিন বিকেল ৪টা ২১ মিনিটে শ্রীশ্রী লোকনাথের মঙ্গলঘট স্থাপন, বিকেল ৪টা ৩১ মিনিটে শ্রীমদ্ভাগবত পারায়ন, সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে বিশেষ প্রার্থনা ও রাত ৮টা ৩১ মিনিটে শুভ অধিবাস।
শেষ দিন ৩ জুন সকাল ৭টা ৩১ মিনিটে ঊষা কীর্ত্তন, সকাল ৯টা ১ মিনিটে বাল্যভোগ নিবেদন, সকাল ৯টা ৩১ মিনিটে বিশেষ পূজা ও অঞ্জলি প্রদান, সকাল ১০টা ৩১ মিনিটে বাল্যভোগ প্রসাদ বিতরণ, সকাল ১১টা ১ মিনিটে বিশ্বশান্তি ও মানবকল্যাণে সমবেত মৌনধ্যান, দুপুর ১২টা ৩১ মিনিটে পদাবলী কীর্ত্তন, অপরাহ্ণ ১টা ৩১ মিনিটে রাজভোগ নিবেদন, ২টা ৩১ মিনিটে ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে আরতি কীর্ত্তন ও বিশেষ প্রার্থনা।
উৎসবে সর্বস্তরের ভক্ত ও অনুরাগীকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন এষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমিত দেব বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি