আলোকিত সমাজ গঠনে শিক্ষকসমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে : বাপ্পু

প্রকাশিত May 20, 2026
আলোকিত সমাজ গঠনে শিক্ষকসমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে : বাপ্পু

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু বলেছেন, শিশু-কিশোরদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও সুশৃঙ্খল করার মূল দায়িত্ব শিক্ষকসমাজের। আলোকিত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকসমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে।
বুধবার (২০ মে/৬ জ্যৈষ্ঠ) দুপুরে মহানগরীর শিবগঞ্জে শ্রীশ্রী বুড়া শিববাড়ি প্রাঙ্গণে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের উত্তম শিক্ষক-শিক্ষার্থী ও ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সিলেটের সহকারী প্রকল্প পরিচালক সুপ্রিয় বিশ্বাস বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক উত্তরপূর্বর সিনিয়র সাংবাদিক সজল ঘোষ ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরী।পরিচালনা করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সিলেট বিভাগীয় মাস্টার ট্রেইনার কিশোর কুমার আচার্য্য।সংবাদ বিজ্ঞপ্তি