দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক প্রকাশ

প্রকাশিত November 23, 2016
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক প্রকাশ

দৈনিক সিলেট বাণীর সম্পাদক জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, জ্যেষ্ঠ সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।