সিলেট জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকায় দেশের গরীব অসহায় রোগাক্রান্ত মানুষরা সাহায্য-সহযোগিতা পেয়ে উপকৃত হচ্ছেন।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে প্রাপ্ত ৫ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এই প্রচেষ্টার জন্যে প্রয়াত জননেতা দেওয়ান ফরিদ গাজীর কন্যা আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবাকে ধন্যবাদ জানান।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাজিৎ সিনহার সভাপতিত্বে ও সদস্য মতিউর রহমান মতির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, সাংবাদিক আব্দুর রশিদ রেনু ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা।
এবার আর্থিক সহযোগিতা প্রাপ্তরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার সিরাজুল ইসলাম, সদর উপজেলার শিপলু মিয়া, রথীন ভৌমিক, এম উত্তম সিংহ রতন, জাহানারা খানম মিলন, জকিগঞ্জ উপজেলার জামাল উদ্দিন, মুনতাহা জান্নাত জুহরা, আব্দুল জলিল তাপাদার, আব্দুল আজিজ, আব্দুল মান্নান, ফয়জুর রহমান, আনাই মিয়া, জয়না বেগম ও বিশ্বনাথ উপজেলার জাকিয়া বেগম চৌধুরী।