জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত April 27, 2026
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) রাত পৌণে ৯টার দিকে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় এই বিপুল মাদকদ্রব্যসহ আলী আহমদ (২২, পিতা সায়েব আলী, দুপরিপাড়, জকিগঞ্জ) ও নূরুল আমিন (২০, পিতা মৃত আলাউদ্দিন, ষাটশৌলা, জকিগঞ্জ)-এ দুজনকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।