হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার কেক কাটা, মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুরে শহরের আর ডি হল প্রাঙ্গণে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে শহরের চিড়াখানা রোডে ও সভাপতি এমদাদুল হক ইমারানের সভাপতিত্বে শহরের নজির মার্কেটের সামনে আলাদা আলাদা সমাবেশ অনুষ্ঠিত হয়।