প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন || ব্যস্ত দিন কাটাবেন সিলেটে

প্রকাশিত April 29, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন || ব্যস্ত দিন কাটাবেন সিলেটে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ মে সিলেট সফর করবেন।
সরকার গঠনের পর এটাই তার প্রথম সিলেট সফর। এদিন তিনি এখানে বিএনপির নির্বাচনী অঙ্গীকার ও জনপ্রত্যাশা পূরণে বেশ কয়েকটি উন্নয়ন কাজ উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী তিনি সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছবেন। সকাল সাড়ে ১০টায় জিয়ারত করবেন হযরত শাহজালাল (র) মাজার।
সকাল ১১টায় প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনীঘাটে মহানগরীর জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগদান করবেন।
দুপুর পৌণে ১২টায় তিনি যাবেন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মাসুকগঞ্জে। সেখানে দুপুর ১২টায় বাসিয়া নদী খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করবেন।
বিকেল ৫টায় তিনি জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপির সভায় যোগদান করেন।
সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী আকাশ পথে ঢাকা রওয়ানা হবেন।