হবিগঞ্জ প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবারো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে মনিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব মহারাসলীলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ উৎসব চলে। এছাড়াও বুধবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, মনিপুরী সম্প্রদায়ের নেতা বীরেশ্বর সিংহ।