সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও সদস্য সবুজ কান্তি দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু ও অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন।