হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর গ্রামের একটি কারখানা থেকে পুলিশ ভেজাল খাদ্য ও প্রসাধনী উদ্ধার করেছে।
মঙ্গলবার সকালে গোয়েন্দা পুলিশ অফিসার ইনচার্জ মানিকুল ইসলাম ও পরিদর্শক এমরান হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এসব ভেজাল মালামাল উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিক ইসমাঈল হোসেনকেও আটক করা হয়। তিনি মাহমুদপুর গ্রামের মর্তুজ আলী ছেলে।
দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা সাংবাদিকদের জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ইসমাঈল হোসেন তার বাড়িতে দীর্ঘদিন ধরে প্লাস্টিকের খালি বোতলে পামওয়েল তেল ব্যবহার করে সরিষা, নারিকেল ও সয়াবিন তেল, ওলিভওয়েল, গ্লিসারিন ও ভেসেনিল তৈরি করছিলেন।