হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত October 27, 2019
হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

হবিগঞ্জ প্রতিনিধি : ‘পুলিশের সাথে সঙ্গে কাজ করি, জঙ্গি মুক্ত দেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন, প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, বিশেষ অতিথি সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, দেওয়ান শাহনওয়াজ মিল্লাদ গাজী, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি আবুল হাশেম মোল্লা মাসুম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, সাবেক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চৌধুরী আবু বক্কর সিদ্দিকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু ছালেহ মো নূরুজ্জামান চৌধুরী, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি শ্রীকান্ত গোপ, এশিয়ান টিভি প্রতিনিধি এস এম সুরুজ আলী, মোহনা টিভি প্রতিনিধি ছানু মিয়া, মানবকন্ঠ প্রতিনিধি পাবেল খান চৌধুরী ও সাংবাদিক সালাম চৌধুরী।
অনুষ্ঠানে মাদক, ইভটিজিং ও নারী নির্যাতনের উপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।