হবিগঞ্জ প্রতিনিধি : কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে হবিগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সদর থানা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করেও নানা পেশার বিপুল সংখ্যক মানুষ কর্মসূচিতে যোগ দেন।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সভাপতিত্বে ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, পৌর কমিটির সভাপতি মোদারিছ আলী টেনু, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রথীন্দ্র চন্দ্র দেব, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন।
জগন্নাথপুর প্রতিনিধি : ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী। থানার অফিসার ইনজার্চ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও তদন্ত কর্মকর্তা নবগোপাল দাশের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সহকারী কমিশনার-ভূমি ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল।