মাধবপুরে শোভাযাত্রা ও আয়োচনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত October 26, 2019
মাধবপুরে শোভাযাত্রা ও আয়োচনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন। ওসি কে এম আজমিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক পাঠান ও আরিফুর রহমান।