ফেসবুকে গুজব প্রতিরোধে জগন্নাথপুরে মতবিনিময় সভা

প্রকাশিত October 25, 2019
ফেসবুকে গুজব প্রতিরোধে জগন্নাথপুরে মতবিনিময় সভা

জগন্নাথপুর প্রতিনিধি : ফেসবুকে ছড়ানো গুজব প্রতিরোধে জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিজন কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, সহকারী পুলিশ সুপার মাহমুদুলু হাসান চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। সভাপতিত্ব করেন, থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
মতবিনিময় সভায় উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।