হবিগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত November 2, 2019
হবিগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’-এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা সমবায় অফিসের উদ্যোগে শনিবার সকালে শহরের নিমতলা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়।
পরে টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এববং সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এছাড়া সমবায় বিভাগের কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।