সেলিমকে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল

প্রকাশিত January 17, 2021
সেলিমকে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবিতে জেলা যুবলীগ মিছিল করেছে।
রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরীবাজারে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্মা সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, জেলা যুবলীগ নেতা শেখ আব্দুল হাকিম, পৌর যুবলীগের আহ্বায়ক ডা ইশতিয়াক চৌধুরী রাজ ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তাজ উদ্দিন।
বক্তারা বলেন, আতাউর রহমান সেলিম আওয়ামী লীগের একজন পরীক্ষিত সৈনিক। তিনি কখনও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। এবারের নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হবেন।