সুনামগঞ্জ সীমান্তে মাদকদ্রব্য গরু ও ঘোড়া আটক

প্রকাশিত October 27, 2019
সুনামগঞ্জ সীমান্তে মাদকদ্রব্য গরু ও ঘোড়া আটক

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক‌‌দ্রব্য, গরু ও ঘোড়া আটক করা হয়েছে।
রবিবার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের উত্তর কাপনা এলাকা হতে ২৩ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে বিজিবি। একই দিন সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম হতে ৩ কেজি ভারতীয় গাঁজা এবং বিশ্বম্বরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শরিফগঞ্জ বাজার হতে ৩টি ভারতীয় ঘোড়া আটক করা হয়।
এছাড়াও বিজিবি শনিবার তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান হতে ১টি ভারতীয় গরু আটক করে।
বিজিবি-২৮ অধিনায়ক মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় মদ, গাঁজা, গরু ও ঘোড়া সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।