তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় রুপি সহ একজনকে আটক হয়েছে। তার নাম নাসির উদ্দিন। এই ব্যক্তি দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
বিজিবি-২৮ জানায়, বৃহস্পতিবার সকালে বাগানবাড়ী বিওপির টহল কমান্ডার সুবেদার মতিউর রহমান আউয়ালের নেতৃত্বে একটি টহল দল দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান থেকে ভারতীয় ৪০ হাজার রুপি সহ নাসির উদ্দিনকে আটক করে।
বিজিবি-২৮ অধিনায়ক মাকসুদুল আলম জানান, আটককৃত ব্যক্তি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।