সুনামগঞ্জে দৈনিক হাওরাঞ্চলের কথার তৃতীয় বর্ষে পদার্পণ

প্রকাশিত October 19, 2019
সুনামগঞ্জে দৈনিক হাওরাঞ্চলের কথার তৃতীয় বর্ষে পদার্পণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে দৈনিক হাওরাঞ্চলের কথার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বিকেলে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাবেক নারী সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা, আসক ফাউন্ডেশনের জেলা সভাপতি ফজলুল হক, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদুল্লাহ সরকার, সদর থানার ওসি-অপারেশন মোরশেদ আলম ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস। সভাপতিত্ব করেন, দৈনিক হাওরাঞ্চলের কথার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে চলতি বছরে পেশাগত দায়িত্ব পালনে কর্মদক্ষতার জন্যে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।