সিলেটের বিভিন্ন স্থানে র‌্যাবের অভিযানে মাদক কারবারি ও পলাতক আসামি আটক

প্রকাশিত December 29, 2020
সিলেটের বিভিন্ন স্থানে র‌্যাবের অভিযানে মাদক কারবারি ও পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সিলেটের বিভিন্ন স্থানে আলাদা আলাদা অভিযান চালিয়ে ২ মাদক কারবারি ও এক পলাতক আসামিকে আটক এবং ইয়াবা উদ্ধার করেছে।
র‌্যাব-৯ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার রাত ৮টায় সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি এ. কে. এম কামরুজ্জামানের নেতৃত্বে মহানগরীর বন্দরবাজার এলাকা থেকে ইয়াবা কারবারি শিবলু আহমদ ও আজির উদ্দিনকে আটক করে।
এর আগে দুপুর ২টার দিকে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম ও মিডিয়া অফিসার এএসপি ওবাইনের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল গোলাপগঞ্জ উপজেলার বারকোট এলাকায় অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি দুই সহোদর মাসুম আহমদ ও সুমন মিয়াকে আটক করে।
এছাড়া বিকেল ৫টায় সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি এ. কে. এম কামরুজ্জামানে নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলার পিয়ানগুল থেকে পেশাদার মাদক কারবারি জসিম উদ্দিনকে ২৬০ পিস ইয়াবাসহ আটক করে।
আটককৃত সকলকে সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ জানিয়েছে।