২ বছরে ৫১টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র সহ প্রচুর গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব ৯

প্রকাশিত September 10, 2026
২ বছরে ৫১টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র সহ প্রচুর গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব ৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ প্রায় ২ বছরে নিজের দায়িত্বাধীন এলাকা সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫১টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র এবং ১০৪ রাউন্ড গুলি সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ অন্যান্য দ্রব্য হলো ৫১টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, ৪টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৫৯টি এয়ারগান।
অপরাধ দমনের পাশাপাশি র‌্যাব আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে তৎপর রয়েছে।