১৯ বিজিবির বিশেষ অভিযানে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় মদ অন্যান্য পণ্য ও গরু অটক

প্রকাশিত September 9, 2026
১৯ বিজিবির বিশেষ অভিযানে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় মদ অন্যান্য পণ্য ও গরু অটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সদরের একটি বিশেষ আভিযানিক দল ও এর অধীন বিওপিসমূহের টহলদল ৮ ও ৯ সেপ্টেম্বর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় ১ কোটি ২১ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, জিরা, সুপারি, চা-পাতা, পিকআপ ও গরু আটক করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মো জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।