যুক্তরাজ্য থেকে দেশে এলেন আরো ৪২ জন : কোয়ারেন্টিন এখন ৪ দিনের

প্রকাশিত January 14, 2021
যুক্তরাজ্য থেকে দেশে এলেন আরো ৪২ জন : কোয়ারেন্টিন এখন ৪ দিনের

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য থেকে সিলেটের ১০ জনসহ আরো ৪২ জন দেশে এসেছেন। তাদেরকে ৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ বিমানের বিজি টু জিরো টু ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখানে সিলেটের যাত্রীদের নামিয়ে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাজ্য ফেরৎদেরকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের পরিবর্তে ৪দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
এর আগে ১ জানুয়ারি থেকে যারা যুক্তরাজ্য থেকে এসেছেন তাদের সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হতো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন ব্যবস্থা চালু থাকবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।