মাধবপুরে হোটেল সহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত October 27, 2019
মাধবপুরে হোটেল সহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে।
রবিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ মাধবপুর বাজারে ভেজাল ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে হোটেল কুটুমবাড়িকে ৫ হাজার টাকা, সততা মিষ্টান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকা ও লোকনাথ কমসেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া অভিযানকালে কয়েকটি হোটেলকে সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, থানার এএসআই দেলোয়ার হোসেন ও মাধবপুর পৌর স্যানিটেশন কর্মকর্তা স্বরজিত রায়।