জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বেরেঙ্গা খাসিয়া পুঞ্জিতে বর্ণাঢ্য আয়োজনে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয় গির্জাসহ পুরো পুঞ্জি। তবে করোনার কারণে এবার উৎসবটি ছিল সীমিত পরিসরে। দিনে ধর্মীয় আচার ও প্রার্থনার আয়োজন করা হয়।
সন্ধ্যায় ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মানবাধিকার সংস্থা অভিযানের সমন্বয়কারী তামলিমন বাড়ের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন, বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন ও জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন। স্বাগত বক্তব্য রাখেন, বেরেঙ্গা খাসিয়া পুঞ্জির পুঞ্জিপ্রধান অলমি পতাম।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।