তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ : কিশোর ধর্ষক আটক

প্রকাশিত October 23, 2019
তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ : কিশোর ধর্ষক আটক

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পল্লীতে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক উদয়ন হোসেন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামের সেলিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির পাশে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে উদয়ন হোসেন। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে তাকে প্রথমে বাদাঘাট বাজারে ডা হাফিজ উদ্দিনের কাছে চেম্বারে নিয়ে গেলে তিনি তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
অভিযোগ পেয়ে তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান ও বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ আমির উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উদয়ন হোসেনকে তার বাড়ি থেকে আটক করে।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। এদিকে ধর্ষিত শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।