জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

প্রকাশিত October 22, 2019
জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান ও ট্রাফিক সার্জেন্ট রূপক পাল।
এদিকে দুপুরে নিরাপদ সড়ক চাই-নিসচা জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে পৌর পয়েন্টে নিসচা উপজেলা শাখার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র আব্দুল মনাফ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার-ভূমি ইয়াসির আরাফাত। পরে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।