জগন্নাথপুরে চাঞ্চল্যকর অটোচালক হত্যায় গ্রেফতার ১

প্রকাশিত October 21, 2019
জগন্নাথপুরে চাঞ্চল্যকর অটোচালক হত্যায় গ্রেফতার ১

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে সিএনজি অটোরিক্সা চালক মামুন মিয়া হত্যাকাণ্ডের সাথে থাকা জড়িত অভিযোগে উত্তম দাশ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
সে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের বীরেশ দাশের ছেলে। রবিবার সকালে জগন্নাথপুর থানার তদন্ত কর্মকর্তা নব গোপাল দাশের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়া দিনভর অভিযান চালিয়ে আলামত হিসেবে কাঠের তৈরি রোলার ও মামনু মিয়ার মোবাইল ফোন, গাড়ির চাবি ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
পরে তাকে যে ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছিল সেটার পাশে নিয়ে হত্যাকাণ্ডের বিবরণ নেওয়া হয়।
হত্যাকাণ্ডের শিকার মামুন মিয়া নিহত নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আব্দুল মালিকের ছেলে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
উত্তম দাশকে সোমবার দুপুরে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী।