মোজাম্মেল আলী, ইউকে : আনজুমানে আল ইসলাহ ইউএসএ সেন্ট্রাল কমিটির কাউন্সিল অধিবেশন গত ৫ অক্টোবর বাদ যোহর নিউইয়র্কে ফুলতলী ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের স্থায়ী কমিটির সভাপতি, কাউন্সিল অধিবেশনের প্রধান নির্বাচন কমিশনার আল্লামা মঈন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও স্থায়ী কমিটির সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুন নূরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনজুমানে আল- ইসলাহর সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ভার্চুয়ালি যুক্ত হয়ে কাউন্সিল অধিবেশন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করাসহ ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
হাফিজ নজম উদ্দীন আহমদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। এতে বিশেষ অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএর স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আবু নসর মোহাম্মদ কুতবুজ্জামান ও মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত বিভিন্ন স্টেট থেকে আগত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মাওলানা মুহাম্মদ আব্দুন নূরকে সভাপতি, মাওলানা শাব্বির আহমদকে সাধারণ সম্পাদক ও হাফিজ মাওলানা কাওছার আহমদকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের ২০২৫–২০২৮ মেয়াদের ২৩ সদস্য বিশিষ্ট সেন্ট্রাল কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন সহসভাপতি মাওলানা আবু আব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, সাদাত খান, যুগ্মসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহান উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ মোতাহির হুসাইন, প্রচার সম্পাদক মালিক শেখ, সহ প্রচার সম্পাদক মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ, যুব বিষয়ক সম্পাদক হাফিজ নজম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ মুহিতুর রহমান সোহেল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কবির আহমদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ জামশেদ হুসাইন, অফিস সম্পাদক মাওলানা মুহিবুর রহমান এবং
নির্বাহী সদস্য মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা সুন্নতুর রহমান, ক্বারী মাহতাব উদ্দিন চৌধুরী, হাফিজ মঈনউদ্দিন ও হাফিজ পারভেজ সিদ্দিক।
নবনির্বাচিত দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান স্থায়ী কমিটির সভাপতি আল্লামা মঈন উদ্দীন।
স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হকের দোয়ার মাধ্যমে অধিবেশনের সমাপ্তি হয়।