আজমিরীগঞ্জে শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 14, 2021
আজমিরীগঞ্জে শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ

আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জেলা প্রশাসকের উদ্যোগে ৭৫টি কম্বল ও ১৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান বৃহস্পতিবার এই উপহার বিতরণ করেন।
এ সময় আরো উপস্তিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন বনিক ও সাধারণ সম্পাদক এবায়দুর রহমান রাসেল।