আজমিরীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদের মিছিল সমাবেশ

প্রকাশিত October 26, 2019
আজমিরীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদের মিছিল সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায় ও যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সর্বস্তরের জনগণের নামে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা যুবলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সংগঠনের আহ্বায়ক বাবলু রায়ের সভাপতিত্বে ও অন্যতম নেতা মহিবুর রহমানের পরিচালনায় এতে বক্তৃতা করেন, উপজেলা যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি শামীম আহমেদ, আক্তার হোসেন, মন্টু মিয়া, হাবিব মিয়া, অরুণ কুমার তালুকদার ও পীযুষ চৌধুরী।
বক্তারা বলেন, একটি কুচক্রী মহল বাবলু রায় ও মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং সম্প্রতি স্থানীয় পত্রিকায় অপপ্রচার চালাচ্ছে।