হবিগঞ্জে সড়ক পরিবহণ আইন ২০১৭ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশিত April 23, 2017
হবিগঞ্জে সড়ক পরিবহণ আইন ২০১৭ বাতিলের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় চালকদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও ২৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে করা আইন বাতিলের দাবিতে হবিগঞ্জ জেলা পরিবহণ মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ মানববন্ধন করেছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাস মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংঙ্খ শুভ্র রায়, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, সহ সভাপতি কাজী মলাই মিয়া, সাইফুল ইসলাম, এহিয়া মিয়া ও ফেরদৌস আহমেদ।