হবিগঞ্জে করোনা ও ডেঙ্গু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

প্রকাশিত January 5, 2021
হবিগঞ্জে করোনা ও ডেঙ্গু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি : এওয়্যারনেস অন প্রিভেনশন অব সিডিসি বিষয়ে হবিগঞ্জে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কর্মশালা করা হয়েছে।
সোমবার হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের সভাকক্ষে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তর উদ্যোগে এবং সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী এ কর্মশারায় করোনা ও ডেঙ্গু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা মুখলেছুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে মূল বিষয় উপস্থাপন করেন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা ওমর ফারুক।
কর্মশালায় জানানো হয়, করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতা অত্যন্ত জরুরি। দুই হাত পানি দিয়ে ঘন ঘন কমপক্ষে ২০ সেকেন্ড পরিষ্কার করতে হবে। প্রয়োজনে ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার। যেখানে সেখানে কফ ও থুতু ফেলা যাবে না। হাত দিয়ে নাক, মুখ ও চোখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। হাঁচি কাশি দেয়ওার সময় টিস্যু বা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলতে হবে। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলতে হবে এবং হাত ভাল করে পরিষ্কার করতে হবে।