সিলেট শিক্ষা বোর্ডের সচিব হলেন মোস্তফা কামাল আহমদ

প্রকাশিত November 28, 2016
সিলেট শিক্ষা বোর্ডের সচিব হলেন মোস্তফা কামাল আহমদ

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হয়েছেন মো মোস্তফা কামাল আহমদ।
সোমবার থেকে তিনি এ পদে কাজ শুরু করেছেন। এর আগে মোস্তফা কামাল আহমদ একই কর্মস্থলে কলেজ পরিদর্শকের দ্বায়িত্বে ছিলেন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের সম্ভ্রান্ত  মুসলিম পরিবারের জন্মগ্রহণকারী মোস্তফা কামাল আহমদ ১৯৯৩ সালে বিসিএস ১৪তম ব্যাচের শিক্ষা ক্যাডারে চাকরি জীবন শুরু করেন।
মৌলভীবাজার সরকারি কলেজ ও এমসি কলেজে শিক্ষকতা শেষে ২০০৯ সালে তিনি সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে উপ পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগ দেন।