সিলেট মহানগর ছাত্রদলের ১০নং ওয়ার্ড কমিটি গঠন

প্রকাশিত January 22, 2017
সিলেট মহানগর ছাত্রদলের ১০নং ওয়ার্ড কমিটি গঠন

ছাত্রদল সিলেট মহানগরীর ১০নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বিকেলে ওয়ার্ড বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের এক সভায় সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন রব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লা, অর্থ সম্পাদক মো আমিন মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান নিজাম, যুগ্ম আহবায়ক হারকান আহমদ, যুবদল নেতা শেখ শামীম আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাক আহমদ, ছাত্রদল নেতা রুহেল আহমদ, রাসেল আহমদ, ফয়েজ আহমদ, মোহাম্মদ মুন্না, লিটন আহমদ, মো আবুল খায়ের, ইমদাদুল ইসলাম, হেজ্জু আহমদ, রুবেল আহমদ, লিটন, লুকু, তোফায়েল, রোকসান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। এতে নির্বাচিতরা হলেন, সভাপতি রুহেল আহমেদ, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, সহ সভাপতি হেজ্জু আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সদস্য মুমিন আহমদ, আলমগীর হোসেন, সালেক আহমদ, ইমদাদুল ইসলাম ও মোহাম্মদ লিটন।