সিলেট ও ছাতক থেকে ২ জনকে আটক করেছে র‌্যাব

প্রকাশিত December 26, 2017
সিলেট ও ছাতক থেকে ২ জনকে আটক করেছে র‌্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ এর স্পেশাল কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে পরোয়ানার এক আসামিকে গ্রেফতার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো মনিরুজ্জামানের নেতৃত্বে সোমবার রাত সোয়া ৮টার দিকে মহানগরীর মদিনা মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত আসামির নাম মো মাহবুর রহমান। বাবার নাম হারুন মিয়া। বাড়ি আখালিয়া নোয়াপাড়া এলাকায় বলে র‌্যাব জানিয়েছে।
প্রায় একই সময় সুনামগঞ্জের ছাতক উপজেলার সৈয়দরগাঁও এলাকায় দিঘলী ব্রাহ্মণগাঁও গ্রামে ভটের খাল ঘাটের পশ্চিম পাড় থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৩২ বোতল অফিসার্স চয়েস মদ সহ মোছাব্বির আলী নামের একজনকে র‌্যাব ৯ আটক করে।
ব্রাহ্মণগাঁও গ্রামের রফিক আলীর ছেলে মোছাব্বির আলী দীর্ঘদিন ধরে অফিসার্স চয়েস সহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিল।