সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোর্স সমাপনী শোভাযাত্রা

প্রকাশিত February 16, 2017
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোর্স সমাপনী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এসআইইউর ৫টি বিভাগের ৪শ শিক্ষার্থীর কোর্স সমাপনী উপলক্ষে উৎসব শোভাযাত্রা ফল-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহানগরীর বাগবাড়ি এলাকার এসআইইউ ক্যাম্পাস থেকে বের হয়ে শোভাযাত্রাটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে ফিরে যায়।
শোভাযাত্রা অংশ নেন এসআইইউর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মনির উদ্দিন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ঋষিকেশ ঘোষ, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক রুহুল আমিন ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মুয়িজুর রহমান।