নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের জালালাবাদ এলাকার একটি রাবার বাগানে ধর্ষণ মামলার একমাত্র আসামিকে মামলা দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, গত ৩১ অক্টোবর রাত আনুমানিক ৯টায় মনির মিয়া নামের এক যুবক তার খালাতো বোনকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ঐ রাবার বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একই সঙ্গে হুমকি দেয়, কাউকে জানালে তাকে মেরে ফেলবে; কিন্তু মেয়েটি তার পিতাকে জানালে তিনি ধর্ষকের পরিবারকে বিষয়টি জানান। তারা তখন আপসের প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হয়ে সিলেট মহানগর পুলিশ-এসএমপির জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার বেতুয়া এলাকায় অভিযান পরিচালনা করে মামলার একমাত্র পলাতক আসামি মনির মিয়াকে (২৫, পিতা শরিফ মিয়া, দুসকি, জালালাবাদ, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।