সিলেটে জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত March 11, 2026
সিলেটে জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগরীর আলীবাহার ডাক বাংলায় আমাদের জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) আয়োজিত এ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
মহানগর যুবদলের সিনিয়র যুগ্মসম্পাদক এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্মসম্পাদক মাসুক আহমদের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্মআহবায়ক, সাবেক সিটি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান, মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক রুবেল বকস, মহানগর বিএনপির সদস্য, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক চাঁন মিয়া বাচ্চু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সাইদ সাহেদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রাজু আহমদ, মহানগর যুবদলের সহসভাপতি মালেক আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক আবু সালেহ মো তাহের, মহানগর যুবদলের যুগ্মসম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয় প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি